ক্লাসরুমে ৬ বছরের কন্যাশিশুকে বেধড়ক মারধর তৃতীয় শ্রেণির এক ছাত্রের

এদিকে ভুক্তভোগী শিশুর চাচা জানান, কিছুদিন আগেই তিনি শিক্ষকদের কাছে ওই ছাত্রের বিরুদ্ধে নালিশ করার কথা বলেছিলেন। তিনি ধারণা করছেন, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিশুটির ওপর হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, এর আগেও ওই ছাত্রের বিরুদ্ধে বেশ কিছু আগ্রাসী আচরণের অভিযোগ ছিল, যার মধ্যে কুকুরকে মারধরের ঘটনাও রয়েছে।
এই ঘটনায় বিদ্যালয় প্রশাসনের ভূমিকা এবং শিশুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে হরিয়ানার শিক্ষামন্ত্রী মহীপাল ধান্দা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, শিশুদের সুরক্ষার বিষয়ে কোনো ধরনের অবহেলা বা ছাড় বরদাশত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:এনডিটিভি
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

