শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডিজে পার্টি-কাণ্ডে সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্তময়মনসিংহ বোর্ডে যে ১৯ প্রতিষ্ঠানে পাস করেনি কেউশত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না: মোজতবা খামেনিনারীদের রাস্তার পাশে দাঁড় করিয়ে জামায়াত অমানবিক কাজ করেছে: আবু হানিফসাংবাদিক নিধিকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীসুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহতদেশে পৌঁছেছে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর মরদেহখুলনায় সভাস্থলে পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশজামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর কেউই পাস করেননি‘আব্বু-আম্মু ক্ষমা করে দিও’ চিরকুট লিখে শিক্ষার্থীর মৃত্যু
বিজ্ঞাপন

সাইবার আক্রমণের বৈশ্বিক চিত্র, কতটা সুরক্ষিত আমাদের সাইবার দুনিয়া

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম
সাইবার আক্রমণের বৈশ্বিক চিত্র, কতটা সুরক্ষিত আমাদের সাইবার দুনিয়া

বৈশ্বিক আক্রমণের চাপ

প্রতিষ্ঠানপ্রতি সাপ্তাহিক সাইবার আক্রমণের সংখ্যার বিচারে এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকা সবচেয়ে বেশি চাপে রয়েছে। লাতিন আমেরিকায় একটি প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে গড়ে ৩ হাজার ৮১৩টি হামলার মুখোমুখি হয়। আফ্রিকায় এই সংখ্যা ৩ হাজার ৭০১। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় প্রতিষ্ঠানভিত্তিক হামলার সংখ্যা সাপ্তাহিক গড়ে ৫ হাজার ৭১৪টি। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিষ্ঠানপ্রতি সাপ্তাহিক গড় হামলার সংখ্যা ৩ হাজার ৫৯৩। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিক্ষা ও গবেষণা খাত। বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলো সপ্তাহে গড়ে ৬ হাজার ৬৫৬টি সাইবার হামলার শিকার হচ্ছে।

সাইবার অপরাধের অর্থনৈতিক ক্ষতি

উপাত্ত চুরি বা সাইবার ব্রিচে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পরিমাণ ব্যাপক। যুক্তরাষ্ট্রে প্রতিটি তথ্য চুরির ঘটনায় গড়ে ১০ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়, যা বিশ্বে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে গড়ে ক্ষতির পরিমাণ ৭ দশমিক ২৯ মিলিয়ন ডলার। ১৫ বছর ধরে স্বাস্থ্যসেবা ও হাসপাতাল খাত সাইবার হামলায় সবচেয়ে ব্যয়বহুল খাতের শীর্ষে রয়েছে। এ খাতে প্রতি ঘটনায় গড় ক্ষতি ৭ দশমিক ৪২ মিলিয়ন ডলার। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সাইবার অপরাধে ২০ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত জালিয়াতির ঘটনা ছিল ২২ হাজারের বেশি, যার আর্থিক ক্ষতি প্রায় ৯০০ মিলিয়ন ডলার।

বর্তমান সাইবার যুদ্ধের মানচিত্র শুধু ভৌগোলিক সীমান্তে সীমাবদ্ধ নয়। অর্থ, ভূরাজনৈতিক সংঘাত ও ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করে এটি বিস্তৃত হচ্ছে। ডিজিটাল যুগে পাসওয়ার্ড হালনাগাদ এবং তথ্য সুরক্ষা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরাপত্তার প্রথম শর্ত।

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, ‘বাংলাদেশ’স সাইবার সিকিউরিটি ল্যান্ডস্কেপ ২০২৬’

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...