রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

পুলিশে বড় রদবদল: বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম
পুলিশে বড় রদবদল: বিভিন্ন ইউনিটে কর্মকর্তাদের নতুন দায়িত্ব

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনরত বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি জানানো হয়। এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও সিলেট মহানগর পুলিশসহ (এসএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।

ডিএমপি ও অন্যান্য ইউনিটে পদায়ন

পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতার এবং লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এর আগে তাকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করে যে আদেশ হয়েছিল, তা বাতিল করা হয়।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানাকে মেহেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

এসএমপি, সিআইডিসহ আরও কয়েকটি পদে রদবদল

আলাদা প্রজ্ঞাপনে কিশোরগঞ্জে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে পদায়ন করা হয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে। পাশাপাশি মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে এবং পঞ্চগড়ের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামকে একই পদে যশোরের ক-সার্কেলে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...