রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সৌদি আরবে চড়া তাপমাত্রার পূর্বাভাস, দাম্মামে পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ এএম
সৌদি আরবে চড়া তাপমাত্রার পূর্বাভাস, দাম্মামে পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রি

সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির বেশ কয়েকটি শহরে তাপমাত্রা বেশ চড়া থাকার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে পারদ সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

দাম্মামের পাশাপাশি অন্য প্রধান শহরগুলোতেও গরমের তীব্রতা থাকবে। পবিত্র নগরী মক্কায় ৩৯ ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও বুরাইদাহ—উভয় শহরেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আভাস রয়েছে। মদিনায় পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে। এছাড়া উপকূলীয় শহর জেদ্দা ও জিজানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

অন্যান্য শহরের মধ্যে হায়েলে ৩৩ ডিগ্রি এবং আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতে পারে। কিছুটা কম তাপমাত্রা থাকবে তাবুকে, সেখানে পারদ ২৮ ডিগ্রিতে থাকার কথা বলা হয়েছে। তবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায় পরিবেশ থাকবে বেশ শীতল। আবভায়ায় তাপমাত্রা কমে দাঁড়াতে পারে ১৫ ডিগ্রিতে এবং আল-বাহায় ২৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা থাকতে পারে।

তাপমাত্রার সঙ্গে কয়েকটি অঞ্চলে বাতাসে আর্দ্রতার মাত্রাও ভোগান্তির কারণ হতে পারে। আবহা, আল-বাহা ও জিজান অঞ্চলে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বাড়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়া জেদ্দা ও দাম্মামে আর্দ্রতা পৌঁছাতে পারে ৮৫ শতাংশে এবং মক্কায় তা হতে পারে ৮০ শতাংশ পর্যন্ত।

বাকি অঞ্চলগুলোর মধ্যে তাবুক, আরার ও সাকাকায় আর্দ্রতার হার প্রায় ৭০ শতাংশের ঘরে থাকবে। পাশাপাশি মদিনা ও হায়েলে ৫৫ শতাংশ, রিয়াদ ও নাজরানে ৩৫ শতাংশ এবং বুরাইদাহতে বাতাসে সর্বোচ্চ ৩০ শতাংশ আর্দ্রতা থাকতে পারে বলে আবহাওয়ার তথ্যে জানা গেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...