রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

মোদির বাসভবন সংলগ্ন রেসকোর্স মসজিদ রক্ষায় কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চায় জমিয়ত

নিজস্ব প্রতিবেদক২১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম
মোদির বাসভবন সংলগ্ন রেসকোর্স মসজিদ রক্ষায় কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চায় জমিয়ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছাকাছি অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ এবং এর কবরস্থান রক্ষায় তৎপর হয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ। প্রাচীন এই ধর্মীয় স্থাপনাটি অক্ষত রাখতে দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর জরুরি হস্তক্ষেপ চেয়েছে সংগঠনটি।

এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে একটি আনুষ্ঠানিক স্মারকলিপি জমা দিয়েছেন জমিয়তের প্রতিনিধি মোহাম্মদ হাকিমুদ্দিন কাসমি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৭৭ সালের দিল্লি গেজেট অনুসারে নতুন দিল্লি পৌর পরিষদ বা এনডিএমসির ঐতিহ্যবাহী তালিকার অংশ এই মসজিদ ও সংশ্লিষ্ট চত্বর। এমনকি সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব হালনাগাদ তালিকাতেও স্থাপনাটির সুস্পষ্ট স্বীকৃতি রয়েছে।

কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে স্মারকলিপি জমা দেন জমিয়তে উলামায়ে হিন্দের নেতারা। ছবি: ক্ল্যারিয়ন ইন্ডিয়া
কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর কাছে স্মারকলিপি জমা দেন জমিয়তে উলামায়ে হিন্দের নেতারা। ছবি: ক্ল্যারিয়ন ইন্ডিয়া

পরিস্থিতি পর্যালোচনায় এনডিএমসি ও দিল্লি ওয়াক্‌ফ বোর্ডের কাছেও ব্যাখ্যা চেয়েছে জমিয়ত। আইনি বিরোধের নিষ্পত্তি হওয়ার আগে মসজিদ ভাঙার যেকোনো ধরনের পদক্ষেপ স্থগিত রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

চুয়াডাঙ্গা ডট নেট জানায়, জমিয়ত নেতাদের বক্তব্য শুনেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সমস্যা সমাধানে সম্ভাব্য সব ধরনের প্রশাসনিক চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে চুয়াডাঙ্গা ডট নেটের অপর এক প্রতিবেদনে উঠে এসেছে রেসকোর্স মসজিদের ইমাম মোহাম্মদ হারুনের ক্ষোভের কথা। এক ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, স্থাপনাটির সুরক্ষা নিশ্চিত করতে গত ছয় মাস ধরে দিল্লি ওয়াক্‌ফ বোর্ডে বারবার ধরনা দিলেও দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো কার্যকর সহায়তা পাওয়া যায়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...