রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পিএম
ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরানে বৈঠকে বসতে যাচ্ছেন ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তারা। সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সোমবার (২৬ অক্টোবর) এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা জোটের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করবেন।

সৌদি আরবের কূটনীতিক রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতিনিধিরা সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করবেন।

বাঘেরির দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। তাদের সঙ্গে আলোচনায় থাকবেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...