রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

মিশিগানে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
মিশিগানে ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার হামট্রাম্যাক শহরের ল গেটস অব কলম্বাসে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট, ইউএস কংগ্রেসওম্যান রাশিদা তালিব, মিশিগান হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ডোনাভান ম্যাককিনি, স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, অ্যাটর্নি জেনারেল প্রার্থী ইলিয়া সাবিট এবং মিশিগান ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কার্টিস হার্টেল জুনিয়রসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার ড. নাজ ইসলাম।

সমাবেশে বক্তারা আসন্ন ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে ভোটারদের সঙ্গে সক্রিয় যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নির্বাচনের আগে ভোটারদের কাছে পৌঁছানো এবং তাঁদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা জরুরি। ৩ নভেম্বরের আগেই ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়টি ভোটারদের জানাতে এবং আগাম ভোট নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...