রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে ১১৫.১৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৪ সেন্ট বা ০.৪৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১.৩২ ডলারে নেমেছে।

তবে সৌদি আরবে হামলার ঘটনার পরও ব্রেন্ট ক্রুডের দাম গত ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে।

সোমবার তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিনিধিদের একটি কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক সংঘাত এড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...