আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫

আসামের গুয়াহাটিতে একটি হোটেলে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় গতকাল সোমবার গুয়াহাটির বরা সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে এই ঘটনা ঘটে। হোটেলের মালিক ও লিজগ্রহীতা তথা ইজারাদারের মধ্যে বিরোধের জেরেই এই গোলাগুলি হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত লিজগ্রহীতা ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহতেরা হলেন—হোটেলের মালিক হেলেনা ভারালি, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, দেবর্ষির স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি। গুলিবিদ্ধ সত্যেন্দ্র পাঠক নামে পরিবারের সঙ্গে সম্পর্কিত আরও এক ব্যক্তি গুয়াহাটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

