হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, সমস্যায় পড়বেন যারা

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে সিম-বাইন্ডিং সংক্রান্ত এই নিয়ম। এতে নিবন্ধিত সিম কার্ড ফোনে সক্রিয় না রেখে মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ (ডিওটি) মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
সিম-বাইন্ডিং হলো মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ নিশ্চিত করার ব্যবস্থা। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ভারতীয় মোবাইল নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নিবন্ধিত অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিম বা ই-সিম ফোনে সক্রিয় রাখতে হতে পারে।

