রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পিএম
ভারতে বাংলাদেশ থেকে যাওয়া স্ত্রীকে ৩ বন্ধুকে দিয়ে ধর্ষণ করাতেন স্বামী

ওই নারীর অভিযোগ, ফায়াজ বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে চলে যেতেন এবং তাঁর তিন বন্ধুকে বাড়ির ভেতরে পাঠাতেন। এ সময় ওই তিন ব্যক্তি তাঁকে যৌন নির্যাতন করতেন। তাঁদের মধ্যে দুজন নির্যাতনের ঘটনা কাউকে জানালে তাঁকে হত্যা করার হুমকিও দেন। ভয় এবং কোথায় গিয়ে সাহায্য চাইবেন, তা বুঝতে না পারার কারণে তিনি আগে নির্যাতনের বিষয়ে অভিযোগ জানাতে পারেননি বলে জানিয়েছেন।

গত ২৩ অক্টোবর বাড়ির মালিক বকেয়া ভাড়া আদায় করতে এসে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তিনি তালা ভেঙে দিলে ওই নারী বাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি অন্য এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

গত ২৬ অক্টোবর ওই নারীর আত্মীয় মোহাম্মদ রশিদ তাঁকে একটি থানায় নিয়ে যান। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় একটি এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের করা হয়েছে। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ধর্ষণ, বেআইনিভাবে আটকে রাখা এবং অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...