৩৮ জনকে হত্যার পর মাংস খাওয়ার অভিযোগে সিরিয়াল কিলার গ্রেপ্তার

পোস্টে তিনি লেখেন, ‘নাগরিকদের জানাচ্ছি যে, আমাদের নিরাপত্তা বাহিনী ভয়ংকর সিরিয়াল কিলার মুজুরিজি মোজেসকে গ্রেপ্তার করেছে। উগান্ডার ইতিহাসে তিনি সবচেয়ে বিপজ্জনক খুনি। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজোতে ৩৮ জনকে হত্যা করে তাদের মাংস খেয়েছেন তিনি। জনসমক্ষে তার বিচার হবে। নিশ্চিতভাবেই তাঁর শাস্তি হবে।’
পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিলেন মোজেস। রাতের অন্ধকারে ধারালো দা নিয়ে তিনি পুরো পরিবারের ওপর হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। এক ঘটনায় তার সহযোগীরা একটি বাড়িতে ঢুকে পরিবারের সব সদস্যকে কুপিয়ে হত্যা করেন বলে জানা গেছে। এ ছাড়া প্রেমের ফাঁদে ফেলে কিংবা নানা প্রলোভন দেখিয়ে লোকজনকে ডেকে এনে হত্যার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সর্বশেষ গ্রেপ্তারের আগে একাধিকবার পুলিশের হাতে ধরা পড়েছিলেন মোজেস। তবে প্রতিবারই কোনো না কোনোভাবে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত উদ্ধার করেছে পুলিশ।
তবে আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রমাণিত বলে গণ্য হবে না। দেড় দশক ধরে চলা এসব হত্যাকাণ্ডের অভিযোগে উগান্ডাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

