রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কুয়েতে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানের সঙ্গে যোগসূত্র ও দেশটির হয়ে গুপ্তচরবৃত্তি এবং কুয়েতের উপপ্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় আরও আটজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) এই তথ্য জানায় মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে—কুয়েতের ফৌজদারি আদালতের রায়ে দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করা, ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহকে হত্যার পরিকল্পনা এবং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহতে যোগ দেওয়ার দায়ে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়।

আদালত বলেন, বিদেশি কোনো পক্ষের নির্দেশে কুয়েতের অভ্যন্তরে একটি গোষ্ঠীকে সংগঠিত করে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা করা রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের শামিল।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...