রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটকনেহালপুর ইউপি নির্বাচন: তফসিলের আগেই মাঠ ও ফেসবুকে সরব প্রার্থীরা
বিজ্ঞাপন

স্টারলিংক গ্রাহকদের ওপর আড়ি পেতেছিল ইসরায়েলি কোম্পানি

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
স্টারলিংক গ্রাহকদের ওপর আড়ি পেতেছিল ইসরায়েলি কোম্পানি

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান স্টারলিংক ব্যবহারকারীদের ওপর বিশ্বজুড়ে গোপনে নজরদারি চালাতে ফাঁদ পেতেছিল ইসরায়েলি বিজ্ঞাপন প্রযক্তি কোম্পানি। আড়িপাতা ওই কোম্পানির গোপন তৎপরতা শনাক্ত করেছেন ডিজিটাল ডিফেন্স ফার্মের গবেষকরা।

তথ্য চুরি ও নজরদারির উদ্দেশ্যে এই নেওয়া হয়ে থাকতে পারে বলে বিষয়টি সম্পকে অবগত ছয়জনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টোকিওভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর একটি ইউনিটের গবেষকেরা তাদের অনুসন্ধানে ইসরায়েলি সংস্থার এমন অপতৎপরতা শনাক্ত করেছে।

তাদের বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি প্রতিষ্ঠান ডিসকভার-টেক স্পেসএক্সের স্টারলিংক ব্যবহারকারীদের দেখানো ডিজিটাল বিজ্ঞাপনের অন্যতম প্রধান উৎস ছিল। এসব বিজ্ঞাপন ব্যবহারকারীদের ভৌগোলিক অবস্থান শনাক্ত করা কিংবা অন্য কোনো উপায়ে তাঁদের ওপর নজরদারি চালানোর কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তারা দেখতে পান, স্টারলিংক ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানোর জন্য ডিসকভার-টেক বিশ্বের অন্যতম বড় দরদাতা হয়ে উঠেছিল। ১০০টিরও বেশি দেশে স্টারলিংক ব্যবহারকারীদের লক্ষ্য করে বিজ্ঞাপনের দরপত্রে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয় ছিল। এসব দেশের মধ্যে এমন কয়েকটি দেশও রয়েছে, যেখানে স্টারলিংক ব্যবহার নিষিদ্ধ বা সীমিত।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...