কলকাতায় এবার সেই কিশোরীর বাবা-মামা ও ভাইকে খালি গায়ে ঘোরাল পুলিশ

পুলিশের ভাষ্য অনুযায়ী, কয়েকজন মিলে তাঁকে আক্রমণ করেন। একপর্যায়ে কিশোরীর মামা তাঁর হাতে একটি বন্দুক তুলে দিয়ে নিজের ছেলেকে গুলি করা অথবা ছেলের সঙ্গে নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটার মধ্যে যেকোনো একটি বেছে নিতে বলেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাঁদের কথা না শুনলে তিনজনকেই হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
প্রাণভয়ে তাঁরা নগ্ন হয়ে হাঁটতে রাজি হন বলে অভিযোগ করেছে পরিবারটি। এরপর বাড়ির বাইরের একটি গলি দিয়ে তাঁদের প্রায় ৫০ মিটার হাঁটতে বাধ্য করা হয়। এ সময় উপস্থিত লোকজন মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।
পুলিশ জানিয়েছে, তরুণ ও তাঁর বন্ধুকে প্রথমে আটকে রেখে মারধর করা হয়। পরে তরুণের বাবাকে সেখানে ডেকে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের কাচের বোতল দিয়ে মারধর করা হয়েছিল এবং বন্দুকের মুখে তাঁদের নগ্ন করে ঘোরানো হয়। তবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ ঘটনার বিভিন্ন দিক এখনো তদন্ত করে দেখছেন তদন্তকারীরা।
এ ঘটনায় তরুণের মাকেও মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

