রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

গাজা–লেবানন–সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
গাজা–লেবানন–সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার দাবি

২০২২ সালে বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর নিজের সরকারের বিভিন্ন সামরিক ও নিরাপত্তাবিষয়ক অর্জনের কথা তুলে ধরেন নেতানিয়াহু। একই সঙ্গে এসব অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমরা এমন সব অসাধারণ সাফল্য অর্জন করেছি, যা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছে। আমরা (মোহাম্মদ) দেইফ, (ইসমাইল) হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার, (হাসান) নাসরুল্লাহ এবং (ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী) খামেনিকে নির্মূল করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা গাজা, লেবানন ও সিরিয়ার গভীরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছি। আমাদের ওপর ঝুলে থাকা তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি, অর্থাৎ অবিলম্বে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা, আমরা দূর করেছি।’ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানের শাসকগোষ্ঠীর ওপর আঘাত হেনেছি এবং তাদের অতল গহ্বরের কিনারায় নিয়ে গেছি। ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে দুর্বল, আর ইসরায়েল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।’

তাঁর বক্তব্যে গাজা, লেবানন ও সিরিয়ায় নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা এবং ইরানের সামরিক ও রাজনৈতিক সক্ষমতা দুর্বল করার বিষয়গুলোকে ইসরায়েলের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরা হয়। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানের কাছ থেকে অস্তিত্বগত হুমকি চিরতরে দূর করার সম্ভাবনার কথাও বলেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...