স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৪৬

স্পেনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকাজে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলে একাধিক অগ্নিনির্বাপণ দল, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিতে উদ্ধারকর্মীদের পাশাপাশি রেললাইনের পাশে উল্টে পড়া বগি দেখা গেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ঘটনায় দেশটির কয়েকজন রাজনীতিক তাঁদের নির্ধারিত কর্মসূচিও বাতিল করেছেন।
এর আগে গত জানুয়ারিতেও দক্ষিণ স্পেনের আদামুজ এলাকায় আরেকটি দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে আদামুজ ও উর্দার দুর্ঘটনার পরিস্থিতি ভিন্ন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

