ফের সাইবার হামলা, ৪১ হাজারের বেশি মার্কিন কাস্টমস-অভিবাসন কর্মকর্তার তথ্য ফাঁস

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন বলে সন্দেহ করা ব্যক্তিদের গ্রেপ্তার ও বহিষ্কারের অভিযান ব্যাপকভাবে বাড়িয়েছে। এর ফলে দেশটিতে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডের বিরুদ্ধে জনঅসন্তোষ ক্রমেই বাড়ছে।
চলতি বছর অভিবাসনবিরোধী অভিযানগুলোতে বারবার সহিংসতার ঘটনা ঘটেছে। এসব অভিযানে আইসিই কর্মকর্তারা দুই ডজনের বেশি মানুষের ওপর গুলি চালিয়েছেন এবং অন্তত ৯ জন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে মিনেসোটায় এ বছর আইসিই কর্মকর্তাদের গুলিতে প্রাণ হারানো অ্যালেক্স প্রেটি ও রেনে গুডের ঘটনা বিশেষভাবে আলোচিত হয়েছে। তাঁদের কাউকেই গ্রেপ্তারের লক্ষ্যবস্তু করা হয়নি, তবু তাঁরা গুলিতে নিহত হন।
আইসিই কর্মকর্তারা প্রায়ই মুখোশ ও রোদচশমা পরে অভিযান পরিচালনা করেন। আইন অনুযায়ী নিজেদের পরিচয় প্রকাশ করার বাধ্যবাধকতা থাকলেও অভিবাসন কর্মকর্তারা খুব কম ক্ষেত্রেই তা করেন। এ নিয়ম কার্যকর করতে ডিএইচএসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদেরা।
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ মানুষকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে ৭০ শতাংশের বেশি মানুষের কোনো অপরাধের রেকর্ড নেই।

