৫৬ বছর বয়সে আবার বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

উপস্থিত স্বজনদের মধ্যে ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ড. ফারুক আবদুল্লাহ ও মা মলি আবদুল্লাহ, তাঁর তিন বোন এবং নিধি রাজদানের বাবা বর্ষীয়ান সাংবাদিক এম কে রাজদান ও মা সরলা রাজদান।
এটি ওমর আবদুল্লাহ ও নিধি রাজদান—উভয়ের দ্বিতীয় বিয়ে। এর আগে ১৯৯৪ সালে পায়েল আবদুল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর আবদুল্লাহ। তাঁদের জাহির ও জামির নামে দুই ছেলে রয়েছে। ২০১১ সাল থেকে আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে গত ৩১ জুলাই ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদের অনুমোদন দেন।
অন্যদিকে, এনডিটিভির সাবেক এক্সিকিউটিভ এডিটর ও সংবাদ পাঠিকা নিধি রাজদান ২০০৫ সালে সাংবাদিক ও গীতিকার নিলেশ মিশ্রকে বিয়ে করেছিলেন। ২০০৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

