রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়েবরিশাল শিক্ষা বোর্ড: তিন কারণে ফল বিপর্যয়আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬সাজেকে আবারও অবরোধ ঘোষণালংমার্চে সীমিত অংশগ্রহণ: জোটে থেকেও এনসিপির নিজের রাজনীতিতে জোরকল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলসন্ধ্যার পর অকারণে বাইরে ঘুরলে শিক্ষার্থীদের গ্রেপ্তারের হুঁশিয়ারি ডিআইজিরতফসিলের আগেই নেহালপুরে ভোটের হাওয়া: পাড়া-মহল্লা ছাপিয়ে ফেসবুকে সরব সম্ভাব্য প্রার্থীরাসাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমিরযশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক
বিজ্ঞাপন

নির্বাচনে হেরে পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
নির্বাচনে হেরে পালিয়ে যুক্তরাষ্ট্রে বলসোনারো, নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ দাবি

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন জইর বলসোনারো। পরে ব্রাজিলে ফিরে আসেন তিনি। রাজধানী ব্রাসিলিয়ায় তাঁর সমর্থকেরা সরকারি ভবনগুলোতে হামলা চালানোর পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লুলার কার্যালয় ও সুপ্রিম কোর্টও মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক জবাব দেয়নি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগ করেছিলেন লুলা। তবে পরে তাঁর সেই দণ্ড বাতিল করা হয়। এ সপ্তাহে তিনি বলেন, নিজের নির্দোষিতা প্রমাণের জন্য ব্রাজিলে অবস্থান না করে বলসোনারোর দেশ ছেড়ে যাওয়া ‘লজ্জাজনক’।

‘ব্রাজিল ছেড়েছি, জনগণকে পরিত্যাগ করিনি’

নিজের চিঠিতে ব্রাজিল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন ফ্লাভিও। তাঁর দাবি, নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষা দিতে এবং লুলা ও ব্রাজিলের সুপ্রিম কোর্টের কথিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া এড়াতেই তিনি দেশ ছেড়েছেন। ফ্লাভিও বলেন, ‘আমি বিষয়টি স্পষ্ট করে দিতে চাই: আমি ব্রাজিল থেকে পালিয়ে যাইনি। আমি ব্রাজিল ছেড়েছি, কিন্তু ব্রাজিলের জনগণকে পরিত্যাগ করিনি।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...