রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
স্পেনে ২ ট্রেনের সংঘর্ষের আগে নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে চালকদের কথোপকথন ফাঁস

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর ট্রেনগুলোকে থামতে হয়েছিল। পরে কোনো ধরনের গতিসীমা আরোপ না করে ট্রেন চলাচলের নির্দেশ দেওয়ার বিষয়টিকে তিনি ‘ব্যাখ্যাতীত’ বলে মন্তব্য করেন।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইস ও আরটিভিই প্রকাশিত তিনটি অডিও রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগে দুই ট্রেনের চালকের সঙ্গে মাদ্রিদের নিয়ন্ত্রণকেন্দ্রের কথোপকথন উঠে এসেছে। রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। এর সামনে একই লাইনে চলছিল বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেন, যাতে ছিলেন ১৪৭ জন যাত্রী।

একটি রেকর্ডিংয়ে নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তাকে রেনফের ট্রেনচালককে বলতে শোনা যায়, যাত্রা অব্যাহত রেখে বিকল্প সংকেতব্যবস্থার অধীনে স্বাভাবিক গতিতে চলতে। চালক স্বাভাবিক গতিতে চলার বিষয়টি নিশ্চিত করতে চাইলে কর্মকর্তা সম্মতি জানান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...