রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

ডিভি লটারিতে বাংলাদেশিরা আবেদনের যোগ্য কি না, জানা যাবে আজ

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম
ডিভি লটারিতে বাংলাদেশিরা আবেদনের যোগ্য কি না, জানা যাবে আজ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিবি) বা জনপ্রিয় গ্রিন কার্ড লটারি পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। এতে বহু অপেক্ষমাণ আবেদনকারী দেশটিতে স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পাওয়ার এই সুযোগ পেতে যাচ্ছেন।

মার্কিন ফেডারেল আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের ডিভি লটারি কার্যক্রম চালু করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আদালতের নির্দেশনা অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে নতুন বিজ্ঞপ্তির সময়সূচি প্রকাশ করতে হবে এবং ১ নভেম্বরের মধ্যে অনলাইনে সরাসরি আবেদন গ্রহণ শুরু করতে হবে।

তবে এবারের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে বাংলাদেশিরা আবেদন করার সুযোগ পাবেন কি না, তা জানতে অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফোর্বস।

যুক্তরাষ্ট্রের ১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী, ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি হলো যুক্তরাষ্ট্র সরকারের একটি অভিবাসন কর্মসূচি, যার মাধ্যমে প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে স্থায়ীভাবে দেশটিতে বসবাসের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলকভাবে কম তারাই এতে অংশ নিতে পারে। লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা ‘গ্রিন কার্ড’ পেয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী নাগরিকত্ব পান।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...