রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১
বিজ্ঞাপন

বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ এএম
বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের দুজন দেশটির সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে সামরিক পরিবহন হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে এবং কয়েকটি অংশে ভেঙে যেতে দেখা গেছে।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় নিহতদের স্বজন এবং মিশনে নিয়োজিত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে মোতায়েন ছিল। বসনিয়া ও হার্জেগোভিনায় ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের তদারকি করাই এ মিশনের দায়িত্ব।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...