রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম
উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

তিনি আরও বলেন, ‘আমি নিজেই পুরো ঘটনাটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উচ্চতর চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হেলিকপ্টারের যাত্রীরা যেন নিরাপদে ফিরে আসেন, সে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

এদিকে রাজ্যের একজন কর্মকর্তাও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যোশীমঠের মহকুমা শাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠ বলেন, ‘হ্যাঁ, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সেনাবাহিনী, আমাদের এসডিআরএফ দল, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন। আমিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।’

উল্লেখ্য, গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি ছিল বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি ছিল প্রাণহানিহীন। প্রাণহানিহীন ঘটনাগুলোর মধ্যে জরুরি অবতরণের সময় আহত হওয়ার ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বাধ্যতামূলক অবতরণের ঘটনা রয়েছে। এ ছাড়া মাটিতে সংঘটিত প্রাণঘাতী দুর্ঘটনাও এই পরিসংখ্যানের অন্তর্ভুক্ত।

এর আগে, গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা করা একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...