উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৬ জনই নিহত

এর আগে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছিলেন, জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। ধামি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং গুরুতর আহতদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন। তবে পরে হেলিকপ্টারে থাকা ছয়জনের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।
চলতি মাসে উত্তরাখন্ডে চারধাম যাত্রার সময় আরও দুটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছিল। এর মধ্যে একটি খারাপ আবহাওয়ার কারণে রুদ্রপ্রয়াগে জরুরি অবতরণ করে। অন্য একটি হেলিকপ্টার কারিগরি সমস্যার কারণে তেহরিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এর মধ্যেই বদ্রিনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটল।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

