রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহতসিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহতকেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহচীন বিতর্কে মরিনহোর সমর্থন পেলেন এমবাপ্পেস্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমির
বিজ্ঞাপন

রাশিয়াকে নিয়ে বক্তব্যে ইউরোপীয় নেতাদের সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ এএম
রাশিয়াকে নিয়ে বক্তব্যে ইউরোপীয় নেতাদের সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে ঘিরে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ন্যাটোভুক্ত কয়েকটি দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইউরোপীয় নেতাদের কিছু মন্তব্যের কারণে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়াসহ কয়েকটি দেশকে প্রকাশ্যে রাশিয়াকে নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পেন্টাগন। দ্বিপাক্ষিক বৈঠকে এসব বার্তা দেয়া হয়েছে। তবে ইউরোপের অন্য সরকারগুলোকেও একই ধরনের পরামর্শ দেয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা একান্তই অভ্যন্তরীণ বিষয়। এ কারণে এ ধরনের অভিযোগ নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র জানায়, ইউরোপীয় নেতাদের কিছু বক্তব্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজরে এসেছে। এসব মন্তব্যে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে সুবিধা করতে না পেরে রাশিয়া ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে বিচ্ছিন্ন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের সংখ্যা নিয়ে কাজ করা পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কোলবির মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে এই বার্তা পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। তবে এ উদ্যোগে আর কোন কোন মার্কিন কর্মকর্তা যুক্ত ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...