টিকা না নেওয়ার খেসারত, যুক্তরাষ্ট্রে হামের বড় প্রাদুর্ভাব অ্যামিশ জনগোষ্ঠীতে

অনেকে মনে করেন, প্লেইন কমিউনিটির সব মানুষই টিকা গ্রহণের বিরোধী। তবে বাস্তবে এ বিষয়ে তাঁদের মনোভাব ভিন্ন ভিন্ন। কমিউনিটির নেতা ও গবেষকেরা বলছেন, বছরের পর বছর এই জনগোষ্ঠীর মধ্যে টিকা সম্পর্কে মনোভাবের পরিবর্তন ঘটেছে। কখনো টিকা গ্রহণের প্রতি আগ্রহ বেড়েছে, আবার কখনো কমেছে। সর্বশেষ কোভিড-১৯ মহামারির সময় কঠোর জনস্বাস্থ্যবিধি আরোপের প্রতিক্রিয়ায় টিকা নেওয়ার বিষয়ে তাঁদের আগ্রহ কমে যায়।
বর্তমান হামের প্রাদুর্ভাবের কারণে তাঁদের অনেকেই এখন টিকা নিতে আগ্রহী হচ্ছেন। তবে একই সঙ্গে এই পরিস্থিতি অন্যদের মধ্যে টিকা নিয়ে সংশয় ও অবিশ্বাস আরও জোরালো করছে। তবে কমিউনিটির নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা টিকা এড়িয়ে চলেন, তাঁদের বেশির ভাগের সিদ্ধান্তের পেছনে কোনো আদর্শিক অবস্থান কাজ করে না।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

