সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিকমজুরি আন্দোলন: মিরপুরে চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার, গ্রেপ্তার ২২ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপি আজিজের ছেলে মিন্টু ফের রিমান্ডেশিরোপা জয়ের পর বড় ধাক্কা খেল পাকিস্তানঢাকায় ৫ কোটি টাকা মূল্যের ছয়টি সোনার ‘ডিম’ জব্দবাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনেরবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধনদীতে ভেসে উঠল অজ্ঞাত দুই মরদেহঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যাত্রীবাহী বাস, আহত ৮ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত ৮, সংকটাপন্ন তিনজন
বিজ্ঞাপন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, রাতেই আঘাত হানার শঙ্কা যেখানে

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ পিএম
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, রাতেই আঘাত হানার শঙ্কা যেখানে

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (২ নভেম্বর) রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। একই সময়ে কক্সবাজার থেকে ১ হাজার ৪০০, মোংলা থেকে ১ হাজার ২৭৫ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এটি।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়াসহ এই গতি ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। কেন্দ্রের আশপাশের সাগরও উত্তাল থেকে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...