নদীতে ভেসে উঠল অজ্ঞাত দুই মরদেহ

স্থানীয়দের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। উভয়ের মাথাতেই রক্তাক্ত ক্ষত দেখা গেছে। তবে এসব ক্ষত কীভাবে এবং কখন সৃষ্টি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি দাবি করেন, নিহতদের মধ্যে একজনকে তিনি ওই ঘাটের ট্রলারচালক হিসেবে চেনেন, তবে অপর ব্যক্তির পরিচয় তিনি জানেন না।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসেছে। নিহত একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অপরজনের ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

