মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দুই বছর আগে হারানো আনসারের শটগান কি পাটুরিয়ার ড্রেনেনারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৯ পুলিশ আহতঅস্বাস্থ্যকর পরিবেশে কেক-বিস্কুট তৈরি, ৫০ হাজার টাকা জরিমানাহামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যুগাংনী নির্বাচন অফিসে এনআইডি সেবায় ভোগান্তিকালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচলসংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা প্রত্যাখ্যান ডাকসু ভিপিরমুন্সীগঞ্জে শতবর্ষী কড়ই গাছ কাটার অভিযোগ, সংরক্ষণের দাবিহাসিনা-কামালের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিদ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন

ইরানের অনমুতি ছাড়া হরমুজ পাড়ি, ৩ ট্যাংকারে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
ইরানের অনমুতি ছাড়া হরমুজ পাড়ি, ৩ ট্যাংকারে বিস্ফোরণ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর প্রণালিটি অতিক্রম করতে থাকা জাহাজগুলো আটকে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় নৌমাইনের আঘাতে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।

আইআরজিসির দাবি, প্রণালিটির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় ট্যাংকারগুলো তাদের অবস্থান শনাক্তকরণ ও অনুসরণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। হরমুজের দক্ষিণ উপকূলে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিষয়ে দেশটি বারবার সতর্ক করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...