স্ত্রীর কাটা মাথা কোলে মন্দিরে তন্ত্রসাধনা স্বামীর

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। স্থানীয় একটি মন্দিরের চত্বরে হাতজোড় করে বসে ছিলেন এক যুবক। তার কোলে রাখা ছিল এক গৃহবধূর রক্তমাখা কাটা মাথা। শুধু তা-ই নয়, ওই কাটা মাথা হাতে নিয়ে তাকে রাস্তায় ঘুরতেও দেখেছেন স্থানীয় বাসিন্দারা। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূর নাম সীমা সরকার ঘোষ (৩৫)। তাকে হত্যার অভিযোগে তার স্বামী রিন্টু ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। এই দম্পতির দুটি ছেলেসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) সকালে গঙ্গারামপুরের ঘোষপাড়া এলাকার একটি মন্দিরে রিন্টু ঘোষকে প্রার্থনারত অবস্থায় দেখা যায়। তার কোলে ছিল সীমার কাটা মাথা। এ দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

