বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‎ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন আন্তনগর ট্রেনসাংবাদিককে গালাগাল ও হুমকি, পরীমনির বিরুদ্ধে এমআরএর প্রতিবাদমদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপপ্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকাচন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যুইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশসন্তানদের অবহেলায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীখুলনায় এবার বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাবাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকারআমু–শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
বিজ্ঞাপন

৫ দেশে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম
৫ দেশে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব গুগলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়েগের কারণে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। চলতি বছরের জুনে কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কর্মীদের জন্য এ সুযোগ চালু করেছে প্রতিষ্ঠানটি। তবে কতজন কর্মী এ প্রস্তাব গ্রহণ করেছেন, তা জানা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফটের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে গুগল। ইচ্ছুক কর্মীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ আর্থিক সুবিধা বা ‘সেভারেন্স প্যাকেজ’-এরও। জুন মাসে চালু হওয়া এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও সুইজারল্যান্ডের কর্মীদের জন্য প্রযোজ্য।

গুগলের একজন মুখপাত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘২০২৫ সালে আমাদের কয়েকটি দল ক্ষতিপূরণসহ স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচি চালু করে। গত গ্রীষ্মে, জুন মাসে, আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এগিয়ে নিতে কয়েকটি দেশে বিশ্বব্যাপী এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়।’

এআই খাতে ব্যয় দ্রুত বাড়ার মধ্যেই গুগলের এ উদ্যোগ সামনে এল। প্রযুক্তি খাতে এআইয়ের পেছনে বিপুল বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন ওয়াল স্ট্রিট। এর প্রভাব পড়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দামেও। একই সময়ে ব্যয় নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে গত সপ্তাহে মাইক্রোসফটও ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...