বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারাফের বাড়ল জেট ফুয়েলের দামঅধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা, ক্যাম্পাসে উত্তেজনাসাফ চ্যাম্পিয়নশিপে চিকিৎসাসেবা দেবে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালবসতবাড়ির দেয়ালে ‘ফিরছি ডিসেম্বরে’ স্লোগান, তদন্তে স্কুলছাত্রীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশরোনালদোকে এভাবে বিদায় দিতে রাজি নয় পর্তুগাল, চায় বিশেষ সংবর্ধনাপরিদর্শক থেকে এএসপি হলেন ৭৮ পুলিশ কর্মকর্তা
বিজ্ঞাপন

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

ইসরায়েলের সাবেক কর্নেল ডোরন মেইনার্টও পশ্চিমতীরে ইসরায়েলি দখলদারত্বের সমালোচনা করেন। তাঁর মতে, এই দখলদারত্ব ইসরায়েলি সমাজের অন্যতম বড় সমস্যা। এর সমাধানে ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফিলিস্তিনি ভূমির মালিক নিমর নাজ্জাল জানান, সাবেক ইসরায়েলি সেনা কর্মকর্তাদের উপস্থিতির কারণে তিনি এবার এমন কিছু জলপাইগাছের ফল সংগ্রহ করতে পেরেছেন, যেখানে বসতি স্থাপনকারীদের হামলার আশঙ্কায় একা যাওয়া তাঁর পক্ষে সম্ভব হতো না। তাঁর অভিযোগ, ইসরায়েলি বাহিনী অবৈধ বসতি স্থাপনকারীদের সুরক্ষা দিচ্ছে। ফলে কৃষকদের জন্য নিজেদের জমিতে কাজ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী সহিংসতার নিন্দা জানিয়ে বলেছে, পশ্চিমতীরে নিরাপত্তা বজায় রাখাই তাদের দায়িত্ব। বসতি স্থাপনকারীদের সহায়তা করা কিংবা হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তারা অস্বীকার করেছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...