বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্ট্রাইকার বিশ্বনাথ, ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমকসেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনীনারী সেজে প্রেম-ব্ল্যাকমেইল, প্রেমের অভিনয় করে প্রতারক ধরল পুলিশশিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রীআইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন জবিউল্লাহরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে ইমামদের সঙ্গে মতবিনিময়ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসভাপতি পদ না পেয়ে কলেজ অধ্যক্ষকে মারধর করলেন বিএনপি নেতারা
বিজ্ঞাপন

ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
ভোটে ভরাডুবির পর ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ছেন ভ্যান্স

২০২৮ সালের নির্বাচনের প্রস্তুতি

ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গ টেনে ভ্যান্স এক্সে লেখেন, ‘আমাদের হারের কারণ হলো যুদ্ধ।’ তিনি আরও লেখেন, ‘প্রেসিডেন্ট নিজেই গত রাতে এ কথা বলেছেন।’

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, ভ্যান্সের তুলে ধরা চারটি বিষয় মূলত ‘নব্য ডানপন্থিদের’ প্রতি তার আহ্বান। এই রাজনৈতিক গোষ্ঠীর উদ্ভব ট্রাম্পের মূল ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলন থেকে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ইসরায়েলের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছে।

ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ভ্যান্সের এই অবস্থান ট্রাম্পের সঙ্গে সরাসরি বিচ্ছেদ নয়। বরং যেসব ভোটার ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সমর্থন করেন, কিন্তু তার আন্তর্জাতিক কর্মকাণ্ডের সঙ্গে একমত নন কিংবা নিজেদের বিচ্ছিন্ন মনে করেন, তাদের কাছে পৌঁছানোর একটি কৌশল।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার আগে পরবর্তী প্রজন্মের রক্ষণশীল নেতৃত্বকে ঐক্যবদ্ধ করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভ্যান্সের এই উদ্যোগকে তুলে ধরেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘ভ্যান্সই আমাদের লোক।’

মধ্যবর্তী নির্বাচনে এই ঐতিহাসিক বিপর্যয়ের পরপরই রিপাবলিকান দলের ভেতরে কাদা ছোঁড়াছুঁড়ি ও নেতৃত্ব নিয়ে তীব্র দ্বিমতের মধ্যে আশার প্রদীপ হয়ে উঠেছে জেডি ভ্যান্স। ২০২৮ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভ্যান্সের নাম বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। যদিও পরবর্তী রিপাবলিকান প্রার্থী হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও আলোচনায় রয়েছে।

প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, রিপাবলিকান পার্টির একটি বড় অংশের কাছে ভ্যান্সের মূল বার্তা হলো, ‘ভ্যান্সই আমাদের ভবিষ্যৎ প্রার্থী।’ কারণ, দলটির অনেকেই মনে করেন, গত দুই বছরে ট্রাম্প ও হোয়াইট হাউসের পছন্দের রাজনৈতিক অবস্থান থেকে খুব একটা সরে আসেননি ভ্যান্স। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশকারী প্রশাসনের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত বৈঠক ও নির্বাচন-পরবর্তী সময়ে ভ্যান্সের দেওয়া বার্তা সম্পর্কে মন্তব্য জানতে ফক্স নিউজ হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো জবাব পায়নি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...