শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলেশীতকালের ইবাদতের প্রস্তুতিএক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কাবগুড়ায় এক বছরে স্তন ক্যানসারে আক্রান্ত ৭ পুরুষইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববারডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গানধারের টাকা পরিশোধে টালবাহানা: ইসলামের সতর্কবার্তাচাঁদা না পেয়ে এজেআর কুরিয়ারের কাভার্ড গাড়িতে আগুন ধরাল দুর্বৃত্তরাপদ্মা নদীতে ধরা পড়ল ১৪ কেজির বাগাড়, ১৫ হাজার টাকায় বিক্রি
বিজ্ঞাপন

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৯ এএম
নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, নির্বাচনকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছিল। যুদ্ধের অবসান ঘটাতে ইরানে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। আপাতত ট্রাম্পের সামনে তিনটি বিকল্প রয়েছে। এগুলো হলো, নতুন করে সামরিক হামলা চালানো, ইরানের শাসনব্যবস্থার ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা অথবা তেহরানকে উল্লেখযোগ্য ছাড় দিয়ে একটি সমঝোতায় পৌঁছানো।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, বৃহস্পতিবার প্রথমবারের মতো মধ্যবর্তী নির্বাচনের পর ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ট্রাম্প ও তাঁর শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। সাপ্তাহিক গোয়েন্দা ব্রিফিংয়ের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নেব। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়া এবং যাতে ভবিষ্যতে আর কখনো এমন কিছু না ঘটে, তা নিশ্চিত করতে আমরা কি আরও এগোব?’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...