শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষের ডেমোক্র্যাটিক নেতারাই আইপ্যাকের সদস্যদের কাছ থেকে অর্থসহায়তা পেয়েছেন। এক বিবৃতিতে সংগঠনটি সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিসকে তাঁদের নিজ নিজ দলের উল্লেখযোগ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে।

অন্যদিকে, আইপ্যাকের বিরোধীরা মঙ্গলবারের নির্বাচনী ফলাফলকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। ওয়াশিংটনে আইপ্যাকের প্রভাব পর্যবেক্ষণকারী সংস্থা ‘আইপ্যাক ট্র্যাকার’ এমন ৩০ জন কংগ্রেস সদস্যের তালিকা প্রকাশ করেছে, যাঁরা আইপ্যাকের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা সংশ্লিষ্টতা ছাড়াই নির্বাচনে জয়ী হয়েছেন।

এদিকে, নির্বাচনের ফলাফল নিয়ে বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণেই রিপাবলিকানরা নির্বাচনে পরাজিত হয়েছেন। আইপ্যাক এই যুদ্ধকে সমর্থন করেছিল। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...