শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে এজেআর কুরিয়ারের কাভার্ড গাড়িতে আগুন ধরাল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
চাঁদা না পেয়ে এজেআর কুরিয়ারের কাভার্ড গাড়িতে আগুন ধরাল দুর্বৃত্তরা
রায়েরবাজার আড়তের সামনে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় একদল দুর্বৃত্ত। ছবি: আজকের পত্রিকা
রায়েরবাজার আড়তের সামনে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় একদল দুর্বৃত্ত। ছবি: আজকের পত্রিকা

প্রতিষ্ঠানটির দাবি, হামলাকারীরা একটি সিসকো কোর ডিভাইস, একটি রাউটার, বিভিন্ন সক্ষমতার নয়টি ডাহুয়া এনভিআর, ১০ টেরাবাইটের ৩৮টি হার্ডডিস্ক, একটি সার্ভার র‍্যাক, ৪০টি ক্যামেরা, আটটি সিপিইউ, আটটি মনিটর ও একটি ল্যাপটপ নিয়ে যান। এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ওয়্যারহাউসে এসে অপারেশন ম্যানেজার নিজাম উদ্দিনের খোঁজ করেন। তাঁকে না পেয়ে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে চলে যান তাঁরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলে দাবি প্রতিষ্ঠানের।

অভিযোগে বলা হয়, পরে জুয়েল নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানের আরেকটি কার্যালয়ে হামলা, ডাকাতি ও দখলের পরিকল্পনার কথা জানান। ঘটনার পর সাইফুল নামের এক ব্যক্তি ফোন করে ডাকাতির ঘটনা ধামাচাপা দিতে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন আফসার উদ্দিন। এর আগেও ক্যাপ্টেন ইমনের নামে প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...