শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইতিহাসের বাঁকবদলে রাষ্ট্রগঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধননবীনবরণ কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান, ছড়াল ভিডিওসার-ডিজেলের বাড়তি খরচ, ধানের লাভ নিয়ে দুশ্চিন্তায় কৃষকইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর‘জেদ ছিল গোল দিয়ে প্রমাণ করার’বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রীওয়ানস্টপ সার্ভিস দিলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামানপরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
বিজ্ঞাপন

ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পিএম
ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জামাইয়ের পর স্ত্রীকেও নামিয়েছেন ট্রাম্প, শিগগির চুক্তির আশা

একই সময়ে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন ট্রাম্প। যুদ্ধ অবসানে শিগগিরই একটি বড় চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধিদলের।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেছেন তিনি। এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা যায় দিমিত্রিয়েভকে। তবে দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করেননি ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে শিগগিরই একটি সমঝোতা হতে পারে।

ট্রাম্পের ভাষায়, যুদ্ধের অবসান প্রায় কাছাকাছি এবং এ বিষয়ে সম্ভাব্য চুক্তিতে শুধু ইউক্রেন নয়, ইউরোপের সব দেশও যুক্ত হতে পারে। তিনি বলেন, ‘এটি একটি বড় চুক্তি হতে যাচ্ছে এবং এতে শুধু ইউক্রেনই নয়, আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। এমনকি আমি বলতে পারি, এতে পুরো ইউরোপও যুক্ত থাকতে পারে। এটি হবে একটি বড় ও চমৎকার চুক্তি, যাতে সবাই আনন্দিত হবে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত ইউক্রেন যুদ্ধের অবসানে সমঝোতা আসন্ন বলে ট্রাম্প এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নিয়ে কূটনৈতিক আলোচনা গতি পেয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে নিজের কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...