শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রীশার্শা সীমান্তে ধানখেত থেকে ওয়ান শুটারগান উদ্ধারদীপিকার পোশাক নিয়ে আপত্তি, শাহরুখকে বয়কটের হুঁশিয়ারি বিজেপি নেতারসরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে যাওয়ার সব আয়োজন পূর্ণ করেছে: জামায়াত আমিরহেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ‘রক্ত দিয়ে হলেও নারায়ণগঞ্জে সাদপন্থিদের মারকায হতে দেব না’জামায়াত-এনসিপির আদর্শে মিল নেই, একসঙ্গে রাজনীতি সম্ভব নয়: রাশেদ খাঁনচাঁদপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনবিমানবন্দরে নেমেই আর্তনাদ, অভিযোগসহ জানালেন নিঃস্ব হওয়ার গল্পপ্রস্তুত হও হাবিবিরা, যুক্তরাষ্ট্রে আল-সাইয়েদের ‘শর্মা আইন’ আসছে
বিজ্ঞাপন

রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা নেই

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা নেই

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার অনুমতি চেয়েও তা পাননি সংগঠনটির পরিচালক মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল বিন আজাদ স্বাক্ষরিত একটি সনদপত্রে এ তথ্য জানানো হয়েছে। ফলে রিহ্যাব এর কার্যক্রম পরিচালনায় কোন বাধা নেই এবং সিদ্ধান্ত বহাল থাকলো। সভা সেমিনার এজিএম ও মেলাসহ সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে রিহাবের বর্তমান পরিচালনা পর্ষদ।

সনদপত্র অনুযায়ী, রিহ্যাবের পরিচালক মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ হাইকোর্টের ১ নভেম্বর ২০২৬ তারিখের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। তবে সুপ্রিম কোর্টের চেম্বার জজ তার আবেদনটি খারিজ করে দেন। আদালতের সিদ্ধান্তের বিষয়ে সনদপত্রে বলা হয়েছে, দ্য প্রেয়ার ইজ রিফিউজড।

এর আগে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাকের দায়ের করা রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬-এর শুনানি শেষে গত ১ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন।

ওই নির্দেশনায় রিহ্যাবকে নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে সভা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এর ফলে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজি এম), আবাসন মেলা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সীমাবদ্ধতা তৈরি হয়।

হাইকোর্টের আদেশের ফলে মন্ত্রণালয়ের ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত হওয়ায় রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...