চুয়াডাঙ্গায় সার্ক হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

চুয়াডাঙ্গায় মানবাধিকার সংগঠন সার্ক হিউম্যান কেয়ার ফাউন্ডেশনের কেন্দ্র ঘোষিত জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় আনুষ্ঠানিকভাবে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়া চুয়াডাঙ্গা জেলা শাখার এই আহ্বায়ক কমিটি ৩২ সদস্যবিশিষ্ট। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ও চুয়াডাঙ্গা কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. মাহমুদুল হক পল্টু। কমিটির চারজন যুগ্ম আহ্বায়ক হলেন কামরুজ্জামান, আহম্মেদ আলী, এজাজুল হক মেরাজ ও বোরহান উদ্দিন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আবু নাসির, হারুনার রশীদ, ইসরাফিল হোসেন শিমুল, সৌয়ুদ কবির মালিক, আনোয়ার হোসেন, আয়েশা আক্তার রিক্তা, হেলেনা নাসরিন, মরিয়ম মারু, একরামুল হক, সাফায়েতুর রহমান, ফখরুল ইসলাম, অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল, অ্যাডভোকেট আহসান কবির, রকিবুল ইসলাম, শরিফুল ইসলাম, আবুল হাশেম, আবু সাইদ, লাল্টু জোয়ার্দ্দার, গিয়াস উদ্দীন, বদরুদ্দিন বাদল, মিনহাজ মণ্ডল, আবুল হোসেন, আব্দুল মাবুদ, মিজানুর রহমান লাল, মোমিনুর রহমান ও মকসুদুর রহমান মিল্টন।
গতকাল রোববার দুপুর একটায় চুয়াডাঙ্গা শহরের শেখপাড়া এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক মাহমুদুল হক পল্টুর সভাপতিত্বে সভায় জেলা শাখার সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতির বক্তব্যে মাহমুদুল হক পল্টু বলেন, সরকার অনুমোদিত এই মানবাধিকার সংগঠনটি চুয়াডাঙ্গা জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে যাবে। মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে নবগঠিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, চুয়াডাঙ্গার স্বনামধন্য, শিক্ষিত ও মানবিক ব্যক্তিদের সমন্বয়েই এই কমিটি সাজানো হয়েছে।
পরিচিতি সভায় উপস্থিত নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় জানান। অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সবার সামনে কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং চুয়াডাঙ্গায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা উপস্থাপন করা হয়।

