রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পেনে লুটপাটের আশঙ্কায় শপিং মল-দোকানের কাচ ঢেকে দিলেন ব্যবসায়ীরালংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমি
বিজ্ঞাপন

হাতিকাটা সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম
হাতিকাটা সড়ক পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামে সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের চাপায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলেই ফেলে রেখে চালক পালিয়ে যান।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চার থেকে পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার মেয়ে ফেরদৌসী খাতুন ওই গ্রামের বাসিন্দা মো. মানিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ওই নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...