মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কৃষি মন্ত্রণালয়রে দায়িত্ব নেওয়ার পর আমি চিন্তা করেছি, জমির তুলনায় কেন এত বেশি সার লাগছে? পরবর্তীতে দেখতে পেলাম, আমাদের মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করা হয় না। এতে করে সার প্রয়োজনের তুলনায় বেশি প্রয়োগ হচ্ছে। যেখানে মাটির পিএইচ ৭ দশমিক ৫ থাকার কথা সেখানে সারা দেশে গড়ে মাটির পিএইচ ৪ দশমিক ৫। তাই আমরা সারা দেশের মাটি পরীক্ষার একটি কার্যক্রম হাতে নিয়েছিলাম, যা ইতিমধ্যে শেষ হয়েছে। ভবিষ্যতে মাটি পরীক্ষা করে সার প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে।
জাতীয় থেকে আরও পড়ুন

