পিএসসি ও দাখিলের পর আলিমেও চুয়াডাঙ্গার তানভীরের গোল্ডেন জিপিএ-৫

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মানিকদিহি গ্রামের কৃতী শিক্ষার্থী সাজিদ মাহমুদ তানভীর পাবলিক পরীক্ষার ফলাফলে নিজের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসা থেকে ২০২৬ সালের আলিম পরীক্ষায় অংশ নিয়ে সে মোট ১৫২৭ নম্বর পেয়ে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে।
এর আগেও তানভীর প্রতিটি পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে। ২০২৪ সালে একই মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি চুয়াডাঙ্গা কেন্দ্রে প্রথম স্থান অধিকার করেছিল সে। এর আগে ২০১৮ সালের পিএসসি পরীক্ষাতেও মেধা তালিকায় বৃত্তি লাভ করে। তবে করোনা মহামারির কারণে ২০২৩ সালে তার জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
মেধাবী এই শিক্ষার্থী ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার প্রয়াত শিক্ষক মাওলানা মোমিন উল্লাহ ও সামসুন নাহার দম্পতির সন্তান। তিন ভাই-বোনের মধ্যে তানভীর সবার ছোট। তার লক্ষ্য ভবিষ্যতে মেডিকেলে ভর্তি হয়ে একজন ভালো চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবা করা। ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার মা ও পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

