সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

মেয়াদ পার হয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে খুব দ্রুতই এ দুটি সাংগঠনিক জেলায় নতুন নেতৃত্ব ঘোষণা করার কথা জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। তাতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হলো। শীঘ্রই ইউনিটগুলোর নতুন কমিটি অনুমোদন দেওয়া হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বিলুপ্তির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।

এর আগে ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি প্রকাশ করা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরবর্তী সময়ে জেলাটিতে নতুন আর কোনো কমিটি গঠন করা হয়নি।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...