সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাইবার হামলায় অকেজো ইউরোপের সাত দেশের সুপারমার্কেট ফ্রিজফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০জুতার ভেতরে ২২৫০ পিস ইয়াবা, রোহিঙ্গা নারীসহ আটক ২মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যুরিকশাচালককে অস্ত্রাঘাত করে ছিনতাই, যুবককে কুপিয়ে জখমপোশাকশ্রমিকদের আন্দোলন: তিন মামলায় গ্রেপ্তার ২৬ জন কারাগারেবাংলাদেশের বিপক্ষে ছয় পেসার নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিতডাকাডাকিতেও সাড়া নেই, পরে টয়লেটে মিলল কসাইয়ের মরদেহকেরানীগঞ্জে জমি দখল ও ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালায় আভিযানিক দল। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন টিপু। পরে সঙ্গীয় সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়।

অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক যুবকের পরিহিত প্যান্টের ডান পাশে গুঁজে রাখা একটি বিদেশি পিস্তল বের করে জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্রটি ছিল ম্যাগাজিনবিহীন। পিস্তলটির গায়ে খোদাই করা রয়েছে ‘TOKYO MARUI MADE IN JAPAN No 871072 M1911A U.S. ARMY’। এ ছাড়া অস্ত্রটির অন্য পাশে ‘COLT’S PT.F.A.MFG.CO.HARTFORD.CT.U.S.A.’-সহ বিভিন্ন তথ্য খোদাই করা রয়েছে। পিস্তলটির আড়াআড়ি দৈর্ঘ্য ৯ ইঞ্চি ৮ সুতা এবং ব্যারেলের দৈর্ঘ্য সাড়ে ৭ ইঞ্চি।

এ বিষয়ে ময়মনসিংহ এসআরবি-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, উদ্ধার করা অস্ত্রের পক্ষে কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি আসাদুজ্জামান টিপু। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...