মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালিসে দাম্পত্য কলহ মেটানোর পর গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটককর কমিশনারের কার্যালয়ে চাকরিবিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রীরাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভমিরপুর-১০ এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশএমবাপ্পের রেকর্ড ভাঙতে ইয়ামালের চাই এক গোলআইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমিরবিএনপি সরকার শুধু মুক্তিযোদ্ধাদের বিরোধী নয়, চেতনারও বিরোধী: ড. মাসুদঅর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টামিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিং
বিজ্ঞাপন

মিরপুরে মেট্রো স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
মিরপুরে মেট্রো স্টেশন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মেট্রোরেল চলাচলেও শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

এদিকে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে মেট্রোরেল চলাচলেও। মেট্রোরেল প্যাসেঞ্জার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যেও মেট্রোরেল চলাচল অব্যাহত রয়েছে। তবে এ কারণে ট্রেন চলাচলের সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটেছে।

যাত্রীদের মেট্রোরেলের চলাচলসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য মেট্রোরেলের হেল্পলাইন নম্বর ১৬১৪৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...