শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

জামায়াতে ইসলামীকে শুরুতেই রুখে দিতে না পারলে বাংলাদেশে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আল-রাজী ভবনের সামনে সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে নুরুল হক নুর বলেন, ‘যে দল বাংলাদেশের জন্ম ও অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা এখনো দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করছে। শুরুতেই তাদের রুখে দিতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশে আরও একটি বিপর্যয় দেখা দিতে পারে।’

তিনি বলেন, ‘জুলাইয়ের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু জামায়াতের মতো উগ্রবাদী দল বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা নব্য ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়, তারাই এখন এক দফার কথা বলছে। তাদের এ অপচেষ্টা রুখে দেওয়া হবে।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...