শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফটিকছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বিভ্রান্তিকর ও অসত্য’ দাবি জামায়াতেরবাবা-মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফনমাতৃত্বের কঠিন সময় পাড়ি দিচ্ছেন মিলেনিয়াল নারীরাশেখ হাসিনার ফেরা নিয়ে বরগুনায় ছাত্রলীগের মাইকিংপ্রথম ইনিংসে ব্যাট করার অবস্থায় নেই সাদমান, স্ক্যানের রিপোর্ট শনিবারইউটিউবার, আর্য সমাজ আর খাপ পঞ্চায়েতের চাপে হরিয়ানার ভণ্ড ধর্মগুরুরাসরকার জনগণের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হকসিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রীমানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক
বিজ্ঞাপন

শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
শ্রমিকদের মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক মজলিসের বিক্ষোভ

গার্মেন্টস শিল্পের চলমান শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক নির্যাতন বন্ধ, সার্বজনীন মজুরি বোর্ড গঠন, বন্ধ কল-কারখানা খুলে দেওয়া এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক মজলিস ঢাকা মহানগরী।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম বলেন, বিগত দিনের সরকারগুলোর মতো বর্তমান সরকারও মজুরি নির্ধারণকে সামনে রেখে বিভিন্ন ধরনের অকার্যকর পদক্ষেপ ও হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষুব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। সরকারকে বুঝতে হবে, এই সরকার শ্রমিকদের রক্তের ওপর দিয়ে গড়ে উঠেছে।

তার মতে, শ্রমিকদের বিরুদ্ধে যে কোনো ধরনের দমন-পীড়ন এবং হঠকারী সিদ্ধান্ত দেশের আগামী দিনের টেকসই শাসনব্যবস্থাকে ব্যাহত করবে এবং দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করবে।

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা খালেদ সানোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...