শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন

নিহত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছোট ভাই শাহজালাল বলেন, ‘আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও গার্ড অব অনার পাননি। তাঁর জানাজা মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি। তবে থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।’

ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার বলেন, আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ছিল। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে তেমনভাবে সহযোগিতা করা হয়নি। সন্ধ্যার পর হওয়ায় উপজেলা প্রশাসনও উপস্থিত ছিল না। যে কারণে তাকে গার্ড অনার দেওয়া সম্ভব হয়নি।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারের জন্য থানা-পুলিশের সদস্যরা প্রস্তুতি নিয়ে জানাজায় উপস্থিত ছিল। পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি আসতে বিলম্ব হওয়ায় গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানাজায় অংশগ্রহণ করেছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, ‘আমরা উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করে বিকেলে গার্ড অব অনার দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। কারণ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের সময় সশস্ত্র সালাম প্রদান ও জাতীয় পতাকা ব্যবহার করতে হয়। জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী, সূর্যাস্তের পর রাতে বা অন্ধকারে জাতীয় পতাকা প্রদর্শন বা গার্ড অব অনার দেওয়া যায় না। তারপরও আমরা প্রস্তুতি নিয়েছিলাম।’

ইউএনও আরও বলেন, ‘কিন্তু ঢাকা থেকে মরদেহ আনা নিয়ে দ্বিধা ছিল। মরহুম বীর মুক্তিযোদ্ধার পরিবার ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আমাদের কেউ জানাজা ও দাফনের সঠিক সময় জানাতে পারেননি। মাগরিবের পর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেননি। তাই গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...