তালার শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশ

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, শালিখা নদীতে ভাসমান অবস্থায় গলিত মরদেহটি নেটজালে আটকে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের চেষ্টা শুরু করে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

